কাহারোলে বোরো চাষীরা বোরো ধান লাগাতে ব্যস্ত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৮ পিএম
কাহারোলে বোরো চাষীরা বোরো ধান লাগাতে ব্যস্ত

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের মাঠে মাঠে চলছে বোরো ধান লাগানো মহাব্যস্ত কৃষক। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন মাঠে দেখা গেছে কৃষকেরা প্রধান ফসল ইরি বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছে। কাহারোল উপজেলা মাঠ জুড়ে সারের পর্যাপ্ত পরিমানে বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলায় ৫ হাজার ৫শত ৮০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ৮শত ৪০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। উপজেলার বলরামপুর গ্রামের কৃষক উমর আলী বলেন, এবার সারের কোনো ঘাটতি নেই। বর্তমানে বীজ তলা ভালো থাকার কারণে ভালোভাবেই ১ একর জমিতে বোরো ধান রোপন করেছি। অপরদিকে উপজেলার ঈশানপুর গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ৫ একর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। শুরু থেকে এবার শীত ও কুয়াশার কারণে বীজতলা কিছুটা ক্ষতি হয়েছিল পরবর্তীতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বীজ তলা সতেজ হয়েছে। একই এলাকার কৃষক মোঃ আব্দুল হান্নান বলেন, বাজারে কৃষি উপকরণের দাম বেশি থাকায় বোরো চাষে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। 

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ জাহিদুর রহমান জানান, এবার উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমানে সার সরবরাহ করা হয়েছে। কৃষকেরা চাহিদামত সার ক্রয় করতে পারছেন। কৃষি বিভাগ সারের দোকানে মনিটরিং অব্যাহত রেখেছেন যাতে করে কোন প্রকার অনিয়ম না হয়। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ কাজ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে