বগুড়া সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামে যৌথ বাহিনীর সদস্যরা বসত বাড়িতে অভিযানে এক হাজার ৯০লিটার চোলায় মদ উদ্ধার সহ শ্রী রাজন রবিদাস(২৪) নামে এক মাদক প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নিজ বাড়িতে তৈরির পর ড্রাম,জারকিন সহ বিভিন্ন পাত্রে মজুূদ করছিলেন।ভাত পচিয়ে এই মদ তৈরি করেছিলেন সে।দেশীয় মদ হিসেবে সেবন করতেন স্থানীয় মাদক সেবীরা। জব্দ করা মদ গুলো পরে অবশ্য ধ্বংস করা হয়েছে।গ্রেফতারকৃত শ্রী রাজনকে গতকাল (রোববার) কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সে একই গ্রামের মৃত জয়নাল রবিদাসের ছেলে।