জামালপুরে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোড়দার

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৮ পিএম
জামালপুরে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোড়দার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলা, আটটি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় এলাকা। এ আসন গুলোতে মোট ৬২৩টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে “অধিক ঝুঁকিপূর্ণ”কেন্দ্র ১২২টি এবং ২১২টি “ঝুঁকিপূর্ণ” কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে জামালপুর সদর-৫ আসন প্রশাসনের নজরে রয়েছে। এই আসনের মোট ১৬১টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অবশিষ্ট জামালপুর-২ ইসলামপুর আসন রয়েছে। জেলা প্রশাসন জানায়, মোট ভোট কেন্দ্রের ৫৩.৬ শতাংশ ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ১৯.৬ শতাংশ বেশি ঝুঁকিপূর্ণ এবং ৩৪ শতাংশ ঝুঁকিপূর্ণ। ভোটাররা জানিয়েছেন,বিগত জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তুলনামূলক কম থাকার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তাঁরা বলেন, “অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সংঘাতের আশঙ্কায় অনেক ভোটার ভোট দিতে গিয়ে আতঙ্কিত হয়েছেন।স্থানীয় প্রশাসন সুত্রে জানাগেছে, এবারের নির্ববাচন অন্যান্য বৎসরের মত হবে না। এবার প্রতিনিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃংঙ্খলা রক্ষাকারি বাহিনী উপস্থিত থাকবে। জামালপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, এবার “অস্ত্রবাজি বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করার চিন্তা সম্পূর্ণ অবাস্তব। কেউ এমন কিছু করতে চাইলে তা কঠোর  ভাবে দমন করা হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুপ আলী জানিয়েছেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। যার ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এবার জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ১২ হাজার ১৮৭।

আপনার জেলার সংবাদ পড়তে