দৌলতখানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৯ পিএম
দৌলতখানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট

ভোলার দৌলতখানে সিকদার পাড়া মিনিবার  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ফুটবল  টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলোয়াড়দের চমকপ্রদ ও নৈপুণ্য ফাইনাল ম্যাচে  ভবানীপুর স্পোর্টিং  ক্লাব বনাম বিএনপি বাজার জিয়া স্মৃতি সংঘ দুইটি দল অংশগ্রহণ করে।  ৪০ মিনিটের দর্শকদের  দৃষ্টিনন্দন ও  শক্তিশালী খেলোয়ারদের উত্তেজনা পূর্ণ   খেলায় উভয় দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে  জিয়া স্মৃতি সংঘ ২-১ গোলে ভবানীপুর স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে কাঙ্খিত  ট্রপি অর্জন করে।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   শর্মিলা আলম মারুফ ইব্রাহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সংযুক্ত আরব আমিরাত আল-আইন ইউনিট  বিএনপির সভাপতি প্রবাসী  ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন,  পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন কাকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, দৌলতখান সমিতি ঢাকা'র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন,  উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  মাজহারুল ইসলাম, সাবেক ছাত্র দলের সভাপতি  মোঃ রাসেল।

আপনার জেলার সংবাদ পড়তে