খুলনা-৪ আসনে এমপি প্রার্থী'র পক্ষে নির্বাচনী প্রচার মিছিল

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৮ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৮ পিএম
খুলনা-৪ আসনে এমপি প্রার্থী'র পক্ষে নির্বাচনী প্রচার মিছিল

খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। প্রচার মিছিলটি রূপসা মালিক সমিতির সামনে থেকে শুরু করে বাসটার্মিনাল প্রদক্ষিণ করে পূর্ব রূপসা ঘাট চত্বরে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। রূপসা উপজেলা শ্রমিক দল নেতা মো. মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মুজিবর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির শেখ, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মতিয়ার রহমান, এস এম কামরুজ্জামান, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সরোয়ার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা, মো. ইউনুস গাজী, জালাল হাওলাদার, আব্দুল বারিক শেখ, লাবলু শেখ, আলী আকবর রাজু, মো. জাহিদুল খান, ফারুক শেখ, রুস্তম হাওলাদার, জাকির শেখ, জাহিদ শেখ, হুমায়ুন মিনা, ইউনুস সরদার, জামাল হাওলাদা, বিল্লাল শেখ, আলী শিকদার, শাহিন শিকদার,ব্বাদল হাওলাদার, খোকন বেপারি, মহব্বত বেপারি, মনির শেখ, মামুন বেপারি, আব্দুল মান্নান, বাদশা হাওলাদার, রুবেল সরদার ও রুস্তম বয়াতি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে