সংখ্যালঘু আদিবাসি ও নারী ভোটারদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চয়তার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি)সকাল ১১টায় পৌরশহরের পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পল্লী অগ্রগতি সংস্থার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলার ঢোলভাঙ্গাস্থ বেসরকারি সংস্থা গণচেতনা’র নির্বাহী পরিচালক এনজিও ফোরাম বাংলাদেশ-এর পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু তাহের তালুকদার। পল্লী অগ্রগতি সংস্থা’র ম্যানেজার মোছা. লিপি খাতুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আশা এনজিও’র প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম, গণ উন্নয়ন পলাশবাড়ী শাখার প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার ও পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার ইদ্রিস আলীসহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীল কর্তাব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। ছবি সংযুক্ত