মেলান্দহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৮ পিএম
মেলান্দহে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

জামালপুর জেলার ঐতিহ্যবাহী মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ দিনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ ৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একেএম ইহসানুল হক মঞ্জু এতে প্রধানঅতিথির বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক মোহন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, এসএমসি’র সাবেক সভাপতি আলহাজ কিসমত পাশা, দি ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, পৌর বিএন’িপর প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, সহকারি সহকারি প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আহাদ, সহকারি শিক্ষক নূরুন্নবী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে