নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চাদাবাজমুক্ত তালা কলারোয়া উপহার দেওয়া হবে। তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলা করা হবে। রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে । জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের নির্বিঘ্নে বসবাস করার দায়িত্ব আমরা বিধান করবো। গতকাল সোমবার ৯ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ উপরোক্ত কথা বলেন। নির্বাচনী জনসভা তালা উপজেলা শাখার উদ্যোগে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয় । জনসভা তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আমীর উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর নুরুল হুদা,বিডিএফ সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন ভিপি মেসবাহুল হক শাওন, তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর তৈয়েবুর রহমান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন, জামায়াতের সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম,অফিস সেক্রেটারি নাহিদ হাসান, মসজিদ মিশনের সভাপতি মাওঃ রেজাউল করীম, পেশাজীবী দায়িত্বশীল শাহ আলম, তালা উপজেলা শিবির সভাপতি জামানুল মান্না, পাটকেলঘাটা থানা সভাপতি মোজাহিদুল ইসলাম, প্রমূখ ।