তানোরে বিএনপির নির্বাচনী জনসভা

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম
তানোরে বিএনপির নির্বাচনী জনসভা

রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অব: শরিফ উদ্দিন। তিনি দেশের উন্নয়নে ভোটারদের কাছে হ্যাঁ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোট বার এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাহাফুজুর রহমান। তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান প্রমুখ। উক্ত জনসভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও কয়েক হাজার সাধারন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে