ভোলা-২ আসনে

ধানের শীষে আস্থার বহিঃপ্রকাশ, নির্বাচনী ইশতেহার ঘোষনা

এফএনএস (ফয়সল বিন ইসলাম নয়ন; ভোলা) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম
ধানের শীষে আস্থার বহিঃপ্রকাশ, নির্বাচনী ইশতেহার ঘোষনা

আসন্ন ত্রয়োত্রশ সংসদ নির্বাচনে প্রচার প্রচরনার শেষ দিনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।  বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ, আশপাশের সড়ক ও গাছের ছায়া পর্যন্ত মানুষের ভিড়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।  বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানার সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়।  আজ ৯ই ফেব্রুয়ারী  সোমবার দুপুর এর পর থেকে সমাবেশে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মানুষ নৌকা, ট্রলার, মোটরসাইকেলসহ নানা যানবাহনে ও হেঁটে এসে জড়ো হন। অনেকের হাতে ধানের শীষ প্রতীক দেখা যায়, মুখে মুখে ছিল বিভিন্ন স্লোগান। সমাবেশস্থল জুড়ে ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশের মঞ্চে বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বানী ইশতেহার ঘোষনা করেন।  তিনি বলেন পূর্বে সংসদ সদস্য থাকাকালে ভোলা-২ আসনের রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজের ভবন নির্মাণ, ব্রিজ-কালভার্ট স্থাপন এবং স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। তিনি পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার পাশাপাশি ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাই তার রাজনীতির প্রধান লক্ষ্য।  উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে জনসভায় অংশগ্রহণ করেন। সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ভোটাররা পূর্বের উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করে সন্তোষ প্রকাশ করেন, আর তরুণ ভোটাররা উন্নয়ন, কর্মসংস্থান ও ভোটাধিকার নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান। শান্তিপূর্ণভাবে জনসমাবেশ শেষ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল জনসমাগম ভোলা-২ আসনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।

আপনার জেলার সংবাদ পড়তে