ফুলবাড়িয়ায় নির্বাচনে ১২১ টি কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম
ফুলবাড়িয়ায় নির্বাচনে ১২১ টি কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসলে ১২১ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ফুলবাড়িয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৩শ ১৪ জন । পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬হাজার ৮ শ ৫৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ২লক্ষ ৬ হাজার ৪শ ৫৫ জন হিজড়া ভোটারের সংখ্যা ২জন। ফুলবাড়ীয়ায় -১২১টি কেন্দ্রের মধ্যে স্থানীয় প্রশাসন ৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকা করেছেন। তারমধ্যে ৪১ টি স্বাভাবিক  ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ ৯টি কেন্দ্র  তালিকা করেছেন। ওদিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম ১.ফুলবাড়িয়া সরকারি মহিলা বিদ্যালয়, ২.সন্তোষপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩.শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪.আছিম বহু মুখী উচ্চ বিদ্যালয়, ৫.বাঁশদি  নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,৬.জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ৭. দাওশা  পীরগঞ্জ সরকারি প্রাথমিক  বিদ্যালয়, ৮.জোরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯.বড় জয়না উচ্চ বিদ্যালয়। নির্বাচনে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ জন, ২জন ক্যাপ্টেন, একজন মেজর. দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১৩জন করে আনসার ২ জন করে পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৩ জন করে আনসার ৩জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ১২০ জন, বিজিবি ৩০ জন, ব্যাটালিয়ান আনসার র‌্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর  বিভিন্ন ইউনিট নির্বাচন চলাকালীন সময়ে  কাজ করবেন। সরকারি রিটার্নিং  কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন।