পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোট মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তারেক রহমানের জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ১২ তারিখ সারাদিন ট্রাক প্রতিকে ভোট দিতে হবে। সোমবার বিকেলে গলাচিপা হাই স্কুলের খেলার মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারনার শেষ জনসভায় জনসাধারণের উদ্দেশ্যে এমন কথা বলেন তিনি। ট্রাক প্রতিকের সমর্থনে আয়োজিত জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়। জনসভায় নূর আরো বলেন, গলাচিপা ও দশমিনা উপজেলার অধিকাংশ মানুষ আজ ট্রাকের পক্ষে নেমেছে। কাজেই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আপনারা ১২ তারিখ নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন। নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন তারা যদি ১১ তারিখের মধ্যে ট্রাকে উঠে তাদের পক্ষে কাজ করেন তবে তাদের বিএনপি থেকে বহিষ্কারাদেশ বাতিল করার জন্য আগামীর বাংলাদেশর প্রধান মন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবেন। জনসভায় উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।