নোয়াখালী-২(সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনী প্রচারের শেষ সময়ে বিএনপি ,এনসিপি,স্বতন্ত্র , জাতীয়পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় গণসংযোগ,শোডাউন করেছে। সোমবার সকাল থেকে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুক উপজেলা বিভিন্ন স্থানে সমাবেশ করেন। শেষে সন্ধ্যায় নিজ ইউনিয়ন কাবিলপুর ইউপির ছমির মুন্সির হাট বাজারে বিশাল শোডাউন করেন। এসময় তিনি একটি চাঁদ কাটা খোলা গাড়ীতে ছড়ে হাজার হাজার নেতাকমীদের নিয়ে ফেনী-নোয়াখালী ফোন লেইন মহাসড়কে শোডাউনের নেতৃত্বে দেন। এসময় তিনি সকলকে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। নেতা কর্মীদের কারো প্ররোচনায় কোন রকম ষড়যন্ত্রে পা না দিয়ে ধর্য্য ধরার আহবান জানান। এসময় তিনি স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন,নিজের গাড়ীতে ইট মেরে,গুলি করা হয়েছে বলে যে নাটক সাজাতে চেয়েছেন জনগণ সেটা বুঝে গেছে বলে জানান। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি-শাপলা) প্রতিকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াও দিনব্যাপী উপজেলা বিভিন্ন স্থানে গণসংয়োগ করেন, শেষে ছমির মুন্সির হাট বাজারে মিছিল সমাবেশ করেন। এ সময় তিনি শাপলা প্রতিকের ভোট প্রার্থনা করেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান তার কাপ-পিরিচ মার্কার সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে সমাবেশ করেন শেষে সেনবাগ পৌরশহরে মহিলা শোডাউন করেন। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ তাদের (হাত-পাখার) প্রার্থী মাওলানা খলিলুর রহমান ও জাতীয় পার্টি (লাঙ্গল মার্কার) প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল উপজেলা বিভিন্ন স্থানে সমাবেশ করেন তাদের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।