আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে মুন্সীগঞ্জ শহরে স্বতন্ত্র ফুটবল প্রতিকের প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে ফুটবল হাতে, বাদ্য-বাজনা সহকারে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে সুপার মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে জেলা বি,এন,পি’র বহিস্কৃত সদস্য সচিব মো: মহিউদ্দিন বলেন,মুন্সীগঞ্জের সকল জনগণ নিয়ে দীর্ঘ্য ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্বে লড়াই সংগ্রাম করেছি নেতা-কর্মীদের সুবিধা অসুবিধায় সব সময় পাশে ছিলাম আজ বেশ কিছু নেতা আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমার সাধারণ কর্মীরা সাধারণ মানুষ ছেড়ে যায়নি। আমি কথা দিচ্ছি যতদিন বেচে থাকবো আমিও আপনাদের ছেড়ে যাবোনা। আপন বড় ভাই বি,এন,পি’র কেন্দ্রিয় নেতা এ আসনের ৫ বারের সংসদ সদস্য আ: হাইয়ের অসমাপ্ত কাজ শেষ করারও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় জেলা বি,এন,পি’র সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল,সাইদুর ফকির মজিবুর রহমান,ভিপি শাহিন শহর বি,এন,পি’র সাবেক সদস্য সচিব এডভোকেট মাহবুবু আলম স্বপন,প্রমুথ তার সঙ্গে ছিলেন।