ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় অতি নিকটে। এই অল্পক্ষণ সময়ে ২৬,কুড়িগ্রাম-২ আসনের এলাকা ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর মিলে তিন উপজেলায় মাঘের তীব্র ঠান্ডাকে ্উপেক্ষা করে শেষ সময়ে নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে পড়েছে। সংসদীয় আসনটির প্রার্থী ও সমর্থকদের শেষ সময়ে যেন সবার ঘুম হারাম। তারা স্ব-স্ব প্রার্থীর পক্ষে ভোটারদের টানতে কোমর বেঁধে শেষ বারের মতো আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। একটি বাড়িতে দফায় দফায় ভোটের জন্য যাচ্ছেন। নারী-পুরুষ মিলে প্রচার প্রচারণা চালাচ্ছেন মনেপ্রাণে। এই আসনের মোট ভোটার হচ্ছে মোট ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের মধ্যে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৮৮ জন। নারী ভোটার রয়েছে ৩ রাখ ৪ হাজার ৮৬১ জন্য। হিজড়া ভোটার রয়েছে ৭ জন। ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর মিলে তিন উপজেলার ২০৫ টি কেন্দ্রে একযোগে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটটি অনুষ্ঠিত হবে। এই সংসসদীয় আসনটিতে অর্ধডজনেরও বেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও এখানে তীব্র ভোটযুদ্ধ হবে দুই প্রার্থীর মধ্যে। কুড়িগ্রাম-২ আসনের তীব্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) ও জামায়াত জোট ১১ দলীয় প্রার্থী এনসিপির ড. আতিক মুজাহিদ (শাপলা কলি)। এরমধ্যে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট অনেকটা সমান সমান অবস্থান দেখা গেলেও দুই প্রার্থীর ভোট বোনাসের ভাগ্য নির্ধারণ করবে নারী ভোটাররা। নারী ভোটারের সংখ্য গরিষ্ঠ্যতা ও ভোট প্রয়োগের একনিষ্ঠ্যতা এখানে একটি ফ্যাক্ট বলে মনে করা হচ্ছে। নারীরা দুই প্রার্থীর মধ্যে যার পক্ষে ভোট বেশি দিবেন তিনিই এ আসনে বিজয় হবেন এমন ধারনা করছেন স্থানীয় সচেতন ভোটাররা। তবে এ আসনে হিন্দু সম্প্রদায় ও কার্যক্রম নিষিদ্ধ তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের কর্মী, সমর্থকরা ভোট দিতে গেলে কিছু ভোট বিজয়ের জন্য যোগ হবে এমনি ধারনা করা হচ্ছে।