ক্ষমতায় গেলে দেশে কোন বৈষম্য থাকবেনা: মিজানুর রহমান

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :
| আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩০ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩০ পিএম
ক্ষমতায় গেলে দেশে কোন বৈষম্য থাকবেনা: মিজানুর রহমান

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে  ৯ফেব্রুয়ারী সোমবার বিকেলে জাময়াতের পৌর আমীর আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় ঠাকুরগাঁও-৩ আসনের ১১দলীয় জোটের প্রার্থী মিজানুর রহমান মাষ্টার বলেন, বাংলাদেশ জাময়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কোন বৈষম্য থাকবেনা, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় বক্তব্য রাখেন- জাময়াতের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, উপজেলা যুব বিভাগ সভাপতি মোকাররম হোসাইন,জাময়াতের পৌর সেক্রেটারী জিয়াউর রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাময়াতে ইসলামীর নেতা কর্মিসহ সাধারণ জনগণ।

আপনার জেলার সংবাদ পড়তে