গাজীপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের ভোট চাইলেন গণ অধিকার পরিষদের গাজীপুর জেলা সভাপতি আজহার পাঠান। এ সময় আরো উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের জেলার সহ সভাপতি মারুফ রানা, মহানগরের সহ সভাপতি শিপন হাওলাদার,জেলার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান রানা,সাধারণ সম্পাদক দুলাল সরকার সজিব,পৌরসভার আহবায়ক ফরহাদ হোসেন সহ গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। গনঅধিকার পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি
আজহার পাঠান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা গাজীপুর-১ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমানের পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনা করছি।