আমি নির্বাচিত হলে কচুয়াকে মডেল কচুয়া হিসেবে গড়ে তুলবো: জাকির হোসেন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৪২ পিএম
আমি নির্বাচিত হলে কচুয়াকে মডেল কচুয়া হিসেবে গড়ে তুলবো: জাকির হোসেন

আমি নির্বাচিত হলে ১৭ বছরের অনুন্নত কচুয়াকে একটি মডেল কচুয়া হিসেবে গড়ে তুলবো, কচুয়ায় বিএনপির ঐতিহাসিক  জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এই কথা বলেন। ০৯ ফেব্রুয়ারী বিকাল ০৩ টায় কচুয়ায় কচুয়া বিজয় চত্বরে বিএনপির এই ঐতিহাসিক নির্বাচনী জনসভা  ও রেলী উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত  হয়েছে। কচুয়া উপজেলা  বিএনপির সভাপতি সরদার জাহিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত  জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। কচুয়া উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক  এস এম তৌহিদুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তৃতা করেন  জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট  সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির উদ্দীন মালেক জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান সদস্য খান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক নেতা। শেখ নজরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নেয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের  সাধারন  সম্পাদক মোল্লা সুজা উদ্দিন সুজন, জেলা বিএনপি সদস্য হাজারা আসাদুল ইসলাম পান্না, জেলা  মহিলা  দলের সভাপতি সাহিদা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম, বিএনপি'র  সাংগঠনিক  সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সেখ  মো: হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিকদার মশিউর রহমান মুক্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য জোটের সাধারণ, সম্পাদক উজ্জল কুমার দাস,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সরদার নাহিদ, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ান ও  ওয়ার্ডের সভাপতি, সম্পাদক বৃন্দ   । প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়ী হলে আমি ১৭ বছরের অনুন্নত কচুয়াকে একটি মডেল কচুয়া হিসেবে গড়ে তুলবো, কচুয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ঠাই হবে না। ধানের শীষ প্রতীক বিএনপি ও তারেক রহমানের প্রতীক। কচুয়ার উন্নয়ন চলমান রাখতে আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করি।

আপনার জেলার সংবাদ পড়তে