হাকিমপুরে জাহিদ হোসেনের পক্ষে বিএনপির নির্বাচনী শোডাউন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৩ পিএম
হাকিমপুরে জাহিদ হোসেনের পক্ষে বিএনপির নির্বাচনী শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে হাকিমপুর হিলিতে প্রচারণার শেষ দিনে বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ ঘটিকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনল এই  বিশাল মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়।  মিছিলটি হিলি বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে বাহির  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তিনটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ প্রতীকের লাগারে লাগা ধান লাগা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে দিনাজপুর-৬ আসনে অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে বিপুল ভোটে জয়ী করতে হাকিমপুর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, আর এই সুযোগে ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে দিনাজপুর-৬ আসনের মাটি ও মানুষের নেতা ডাঃ জাহিদ হোসেনের জনপ্রিয়তা শীর্ষে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা এর প্রতিফলন ঘটাবেন। নির্বাচনী এই শোডাউনে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, এরফান আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাজ, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন সহ মহিলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে