পাবনায় দুই বাসের সংঘর্ষ, নিহত ২

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪০ এএম
পাবনায় দুই বাসের সংঘর্ষ, নিহত ২
ছবি, সংগৃহিত

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, তাৎক্ষনিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলস এর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার।

আপনার জেলার সংবাদ পড়তে