সংসদ নির্বাচন

কুমিল্লা-৯ আসনে কে জিতবে, কে হারবে ঝড় তুলছেন অনেকেই

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৩ এএম
কুমিল্লা-৯ আসনে কে জিতবে, কে হারবে ঝড় তুলছেন অনেকেই

লাকসাম-মনোহরগঞ্জ নিয়ে কুমিল্লা ৯ নির্বাচনী এলাকা গঠিত। জেলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসন লাকসাম- মনোহরগঞ্জ নির্বাচনী এলাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে অত্র এলাকায় প্রার্থীদের নিয়ে সর্বত্র আলোচনা ও তাদের গুনাগুন নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। চায়ের দোকান গুলোতে কানাঘুষা ও সরগরম। ঘরে বাইরে একই আলোচনা। ভোটের ফলাফল কি হতে পারে। কে জিতবে, কে হারবে এই নিয়ে ঝড় তুলছেন অনেকেই। ভোটাররা মনে করছেন ভোট কি নিরপেক্ষ হবে? সর্বত্র জমজমাট ভোটের মাঠ শেষ মুহুর্তে বিরামহীন প্রচারনা। সর্বত্র মাইকিং, ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে। লাকসাম-মনোহরগঞ্জে সাবেক এমপি ছিলেন মরহুম কর্নেল অবঃ এম আনোয়ার উল আজিম। তিনি ৩১ মে ২০২৫ ইন্তেকাল করেন। তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি  মনোনিত প্রার্থী  সংসদ সদস্য নির্বাচিত হন মরহুম এডভোকেট এটিএম আলমগীর। তিনি ৩রা আগষ্ট ২০২০ ইন্তেকাল করেন। জানা যায় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির একক প্রার্থী বিএনপির কেন্দ্রিয় শিল্প বিষয়ক সম্পাদক চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো:  আবুল কালাম (ধানের শীষ)। বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘোষিত একক প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী (দাঁড়িপাল্লা)। ইসলামিক ফন্ট প্রার্থী  বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মীর মো: আবু বাকার (চেয়ার), ইসলামী আন্দোলন (চরমোনাই পীর) প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর গোলাম মোস্তফা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বিএনপির প্রার্থীকে সমর্থন করে নির্বাচন হতে সরে গেছেন। তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (হাঁস) বিএনপির প্রার্থীকে সমর্থন করে নির্বাচন হতে সরে গেছেন।

লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির একক প্রার্থী বিএনপির কেন্দ্রিয় শিল্প বিষয়ক সম্পাদক, চৈতি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক  ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো: আবুল কালাম বলেন আমি আশাবাদী ইনশাআল্লাহ বিজয় আমার হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ঘোষিত একক প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার সার্বিক ভাবে আমি প্রস্তুত। লাকসাম-মনোহরগঞ্জ বাসী এবার পরিবর্তন চায়। ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। ইসলামিক ফন্ট প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মীর মো: আবু বাকার বলেন আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার মার্কায় প্রার্থী। আমি আশা করি এবার জনগন আমাকে ভোট দিবে। ইসলামী আন্দোলন (চরমোনাই পীর) প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, আমি মাঠে আছি, নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছি। লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব মজির আহমদ বলেন লাকসাম-মনোহরগঞ্জ বিএনপির ঘাটি। এ আসনটি বিএনপির। ধানের শীষের প্রার্থী ইনশাআল্লাহ বিজয়ী হবে। লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ডাঃ নূর উল্লাহ রায়হান বলেন লাকসাম মনোহরগঞ্জ আসন বিএনপির। এ আসনে বিএনপির জনসমর্থক বেশি। তাই এখানে বিএনপির ধানের শীণ বিজয়ী হবে আমরা আশাবাদী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কে বিজয়ী হবে প্রার্থীদের নিয়ে আলোচনা, কানাঘুষা অব্যাহত রয়েছে। এবার দ্বিমুখী ও হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। তবে মানুষ নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরাপদ ভাবে ভোট প্রয়োগ করতে পারে যেন এই আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে