সাঁথিয়ায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৫ পিএম
সাঁথিয়ায় যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পাবনার সাঁথিয়ায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। এসময় অন্তত ১৫জন আহত হয়েছেন।নিহত এক ব্যাক্তির নাম কামাল হোসেন(৪২)।তিনি পাবনার সদর উপজেলার দিপচর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে।নিহত অপর দুই ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।মঙ্গলবার(১০ফেব্রুয়ারি)সকাল সোয়া সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থানীয়রা বলছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকালে পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল।পথিমধ্যে শোলাবাড়িয়া সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী বাস মাছরাঙা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে শাহজাদপুর ট্রাভেলস এর চালক কামাল হোসেন মারা যান এবং অপর দুইজন পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত আরেক ব্যাক্তি মাছরাঙা পরিবহণের চালকের সহকারী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজার রহমান বলেন,নিহতদের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে