পাবনা-৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রার্থী হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘বিগত ১৭ বছরে বিএনপির ১৭০০ নেতাকর্মীকে গুম-হত্যা করা হয়েছে। কেউ স্বামীহারা,কেউ ছেলেহারা হয়েছে,কেউ ভাই হারা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় স্লো পয়জন দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। তুহিন বলেন,যারা ৫/৬ ভাগ ভোট পায়,আজকে তারা নাকি ক্ষমতায় যাবে। একটি দল পাগল হয়ে প্রলাপ বকছে। তারা বেহেস্তের টিকিট বিক্রির নামে মিথ্যাচার করে ভোট চাইছে।” গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার চাটমোহরে শেষ নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন আরো বলেন,বিএনপি'র জন্য ১২ ফেব্রুয়াারি নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন। যে নির্বাচনে ১৭ বছরের দুঃখ কষ্টের প্রতিফলন ঘটবে। বিজয় আমাদের হবেই। আপনারা আগামী দুইদিন আমাকে দিন,আমি আগামী পাঁচ বছর আপনাদের হয়ে কাজ করবো। বালুচর খেলার মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন,চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ,উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আবদুর রহিম কালু,অধ্যক্ষ মাহমুদুল আলম,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,রবিউল করিম তারেক,আবু হানিফ,প্রভাষক সিরাজুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ভিপি সেলিম রেজা,নুরুল করিম খান আরজ,যুবদলের আহবায়ক গোলজার হোসেন,ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ প্রমুখ। এর আগে দুপুরের পর থেকে উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে বালুচর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।