গাইবান্ধা-৩ আসনে কাস্তের নির্বাচনী সভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৪ পিএম
গাইবান্ধা-৩ আসনে কাস্তের নির্বাচনী সভা

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনের প্রার্থী নান্নুর কাস্তে প্রতীকে ভোট প্রার্থনায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা শাখার সাধারন সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার। সভায় কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, গাইবান্ধা জেলা সিপিবি’র সদস্য কৃষক নেতা কমরেড তাজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক কমরেড আলীউল ইসলাম বাদল, উপজেলার হরিনাবাড়ি শাখার সাধারণ সম্পাদক কমরেড রুহুল আমিন, কৃষক নেতা হামিদুর রহমান, শ্রমিক নেতা আব্দুল মজিদ, ক্ষেতমজুর নেতা শেখ সোলেয়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত জনতা ও পলাশবাড়ীর  ভোটারদের উদ্দেশ  কমরেড আব্দুল্লাহ আদিল বলেন, আমরা নির্বাচনে বিজয়ী হলে ক্ষেত মজুরদের সারা বছরের কাজের সংস্থান করবো। স্বল্পমূল্যে কৃষকদের মাঝে তেল-সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করার ব্যবস্থা নেবো।  বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিষয়ে তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রতিমাসে ৫ হাজার টাকা করার জন্যও আমার কার্যকর পদক্ষেপ থাকবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত কৃষক এবং ক্ষেতমজুদদের বয়স ৬০ বছর হলে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা পেনশন প্রদানের  ব্যবস্থা করবো।  তিনি আরো বলেন, দেশের প্রায় ১ কোটি ধণবান ব্যক্তিদের নিকট হতে আয়কর যথাযথ ভাবে আদায়ের ব্যবস্থা করে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নে বিনিয়োগ করবো। দরিদ্র মানুষের ওপর প্রদত্ত ভ্যাট বাতিল করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যোগ করেন তিনি। পরিশেষে দলমত বির্নিশেষে সকলের কাছে কাস্তে প্রতীকে ভোট প্রার্থনা করেন। এদিকে সভাস্থলে উপস্থিত কিছু সচেতন ভোটারের মুখে বলতে শোনা যায়, পরিচ্ছন্ন ইমেজ, ব্যক্তিগত সততা, কৃষক শ্রমিক মেহনতি জনতাবান্ধব হিসেবে পরিচিত এই মানুষটিকেই  ভোট দেয়ার ক্ষেত্রে বেছে নেবেন তারা।