মেলান্দহে বিএনপি’র প্রার্থীকে জরিমানা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম
মেলান্দহে বিএনপি’র প্রার্থীকে জরিমানা

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। ১০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আদালতের বিজ্ঞ বিচারক আরিফ হোসাইন এই দন্ডাদেশ প্রদান করেন। বিএনপি’র মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনে অভিযোগ দায়ের করেন-বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী এবং জনৈক জাকির হোসেন। অভিযোগে প্রকাশ, মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জ এলাকায়  বৈদ্যুতিক খুঁটিতে  রঙিন পোস্টার টাঙ্গিয়েছেন। বিচারিক আদালতে অভিযুক্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত থেকে ব্যাখ্যা প্রদান করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে