নির্বাচনের দিন হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৮ পিএম | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৮ পিএম
নির্বাচনের দিন হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা ভোটের দিন এই নির্দেশনা কার্যকর থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ই ফেব্রুয়ারি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে নির্বাচনের পরদিন ১৩ই ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায় যে, যাত্রী সাধারণের সুবিধার্থে বিষয়টি আগেভাগেই অবহিত করা হচ্ছে যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।

আপনার জেলার সংবাদ পড়তে