ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা উপজেলার জামিরদিয়া নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট না হওয়ার আশংকা প্রকাশ করছেন। সেনাবাহিনী,র্যাব,বিজিবি পুলিশ মাঠে রয়েছে কিন্তু সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করছে না। তিনি বলেন, বিএনপির (ধানের শীষ) প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী সমর্থকরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মারধর, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। ধানের শীষে ভোট না দিলে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি প্রদান করছে। স্বতন্ত্র প্রার্থীর হরিনের গণজোয়ার সৃষ্টি হয়েছে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন আশাবাদ ব্যক্ত করেছেন।