দালালের মাধ্যমে বিভিন্ন সময় ভারতের দিল্লীসহ ভারতের বিভিন্ন স্থানে কাজের উদ্দেশ্যে যাওয়া স্থায়ী ও অস্থায়ীভাবে বসোবাসকারীরা হাজারো বালাদেশি ভারত সরকারের চাপে বাংলাদেশে ফেরত আসলেও অধিকাংশ মানুষ এবার ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বঞ্চিত থাকছেন। এসব মানুষ দীর্ঘদিন ভারতের বিভিন্ন স্থানে থাকায় বালাদেশে অনেকেই ভোটার হননি। ২০২৫ সালের মে ও জুন মাসের দিকে ভারতের মোদী সরকারের চাপে তারা সীমান্তে পুশইন হয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের পৈত্তিক বসতভিটায় ঠাঁই পেলেও অুিধকাংশ যুবক-যুবতি এই অল্প সময়ে বাংলাদেশে ভোটার হওয়ার সুযোগ পাননি। জন্ম নিবন্ধনসহ নানা জটিলতায় ভারত ফেরত অধিকাংশ মানুষ ভোটার না হওয়ায় এবারের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান থেকে বাদ পড়ছেন। ভোট থেকে বাদ পড়া এসব মানুষের বসোবাস কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে। এদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ রয়েছেন ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে। ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের ভারত ফেরত সিরাজুল ইসলাম জানান, আমি গত বছরের মে থেকে জুন মাসের দিকে ভারত সরকারের চাপে দিল্লী থেকে পুশইন হয়ে বাংলাদেশে আসি। আমার পরিবারের নারী পুরুষ মিলে ৬ জন প্রাপ্ত বয়স্ক রয়েছে। এই ৬ জনের কেউ বাংলাদেশের ভোটার হওয়ারসুযোগ পাইনি। উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন অফিসে ধর্না দিয়েও জন্ম নিব্নধন জটিলতাসহ অল্প সময়ের অজুহা ও নানা কারনে ভোটার হওয়ার সুযোগ পাইনি। ফলে এবার আমার পরিবারের ৬ সদস্য ক্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভোট দিতে পারবেনা। মইনুল হক নামের এক যুবক জানান, আমরা দিল্লীতে কাজের জন্য যাই। ২০২৫ সালের মে-জুন মাসে ভারত সরকার আমাদের জোড় করে বাংলাদেশে পুশইন করে দেয়। বাংলাদেশে এসে আমি আমার স্ত্রীসহ ভোটার হওয়ার চেষ্টা করি। কিন্তু সময় নাই বলে আমাদের নির্বাচন অফিস জানিয়ে দেয়। এবার ক্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারায় কষ্ট লাগছে। তার মতো কুড়িগ্রাম, নাগেশ্বরী, ফুলবাড়ীসহ বিভিন্ন স্থানের ভারত ফেরত হাজারো মানুষের ভাগ্যে এবার ক্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট বঞ্চিত থাকবে ব্যরেও জানান যুবক মইনুল হক। জানা গেছে, কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসন থাকলেও কুড়িগ্রাম-২ আসনের এলাকা ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাটে মোট ভোটার হচ্ছে মোট ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন ভোটারের মধ্যে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এখানে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৮৮ জন। নারী ভোটার রয়েছে ৩ রাখ ৪ হাজার ৮৬১ জন্য। হিজড়া ভোটার রয়েছে ৭ জন। ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর মিলে তিন উপজেলার ২০৫ টি কেন্দ্রে একযোগে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটটি অনুষ্ঠিত হবে। এই আসনটিতে ভারত ফেরত অধিকাংশ মানুষ এখন বসোবাস করছে। এরা ভোটার হতে না পারায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট প্রদান করতে পারবেনা।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়েফুল ইসলাম জানান, ভারত ফেরত বিপুল সংখ্যক মানুষ ভোটার হতে পারেনি। নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে চিঠি বা নির্দেশনা না পাওয়ায় তাদের ভোটার হওয়ার ব্যবস্থা গ্রহণ হয়নি। সারা দেশেই ভারত ফেরত অসংখ্য মানুষ রয়েছে। বৃহৎ এসব মানুষের ভোটার হতে নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে এদেরকে ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।