রাজশাহী নগরীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৪ পিএম
রাজশাহী নগরীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।  মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। ভোটের মাঠে প্রায় ৪০ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
আপনার জেলার সংবাদ পড়তে