রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ র্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। ভোটের মাঠে প্রায় ৪০ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির