চিরিরবন্দরে জিওসী ও এরিয়া কমান্ডারের ভোট কেন্দ্র পরিদর্শন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম
চিরিরবন্দরে জিওসী ও এরিয়া কমান্ডারের ভোট কেন্দ্র পরিদর্শন

দিনাজপুরের চিরিরবন্দরে ২ টি ভোট কেন্দ্র সরজমিন পরিদর্শন করেছেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসী ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।  গতকাল ১১ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সূখীপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দেড়টায় ইসবপুর ইউনয়নের উত্তর সুকদেবপুর বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ১২ টা ৫৫ মিনিটে হেলিকপ্টার যোগে সূখীপীর ফুটবল মাঠে অবতরণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি ভোট কেন্দ্রের পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।  এসময় ১৬ পদাতিক বিগ্রেড এর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, ২৮ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মুস্তাক আহমেদ, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবীসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে