দলীয় নীতি আদর্শ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ইব্রাহিম খলিল দলীয় শৃংখলা ও আনুগত্যের শপথ ভঙ্গকরে নিজেকে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করেছেন,এমন সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় তাকে যুবদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এক্ই সঙ্গে দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা ও সাংগঠনিক শৃংখলা বজায় রাখতে ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে সাহিদ পারভেজকে দায়িত্ব প্রদান করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মোন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বহিষ্কৃত নেতা ইব্রাহিম খলিল জানান,আমি ষড়যন্তের শিকার। কেন আমাকে বহিষ্কার করা হযেছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন আমি ৩২ বছর ধরে বি,এন,পির রাজনীতি করি ভালো-মন্দ বলার অধিকার আমার আছ্ েকিন্ত কখনই আমি বি,এন,পির অমঙ্গল কামনা করিনি।