বিরলে বিএনপি'র সাধারণ সম্পাদকের জীবনাবসান

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৪ পিএম
বিরলে বিএনপি'র সাধারণ সম্পাদকের জীবনাবসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়ন শাখা'র সাধারণ সম্পাদক ও কালিয়াগঞ্জ বাজারের স্বনামধন্য ঝিকমিক ডেকোরেশন এর স্বত্বাধিকারী আব্দুল মজিদ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে দিনাজপুর চেক-আপ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসায় রাত ১০ টায় এবং ২য় জানাযা রাত ১১ টায় পলাশবাড়ী কবরস্থান ঈদগাহ মাঠে  অনুষ্ঠিত হবে এবং পলাশবাড়ী কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হবে। মরহুমের মৃত্যুতে বিরল উপজেলা বিএনপি, বিরল পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহসহ পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে