সাঁথিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) :
| আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
সাঁথিয়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে বুধবার(১১ফেব্রুয়ারী)পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে বিএনপি মনোনিত প্রার্থী ভিপি শামসুর রহমান এবং জামায়াতে ইসলামী ও প্রার্থী ১১ দলীয় জোটের প্রার্থী ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন পায়ের উপড় পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন।ধানের শীষের সমর্থকরা দাঁড়িপাল্ল্লার সমর্থকদের মারপিট করে নিজেরাই আবার থানায় অভিযোগ করেছেন। বিএনপির সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থকদের পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে চায়।ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের শ্যালক শামীম বিভিন্ন সময় দাঁড়িপাল্ল্লার সমর্থকদের হুমকী ও মারপিট করে আসছে। গতকাল মঙ্গলবার (১ফেব্রুয়ারী)দিবাগত রাতে শামসুর রহমানের শ্যালক আমার সমর্থকদের মারপিট করেছে। মারপিটের ঘটনায় আমার কর্মী সমর্থক ৪/৫ জন আহত হয়েছে। তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের নিজস্ব এলাকায় দাঁড়িপাল্ল্লার সমর্থক ও কর্মীদের হুমকী দিয়ে আসছে। তিনি সকল ভোটারদের উদ্দেশে বলেন,কোথায় কে ভোট দিবেন সেটা বড় কথা নয়।সবাইকে ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে আসতে হবে।ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে উপজেলার করমজা ইউনিয়নের ৮টা কেন্দ্রেই প্রশাসনের বিশেষ নজরদারি রাখার দাবি জানান তিনি। এ সময় উপস্থি ছিলেন,জামায়াত নেতা মেহেদি হাসান,সবুজ হোসেন,পাবনা জেলা শিবির সভাপতি মোন্নাফ হোসেন,শিবির নেতা মোতাসিম বিল্লাহ স্বাদসহ আরো অনেকে।

একই দিনে বিকেলে প্রেস ক্লাবে বিএনপি মনোনিত প্রার্থী ভিপি শামসুর রহমান সংবাদ সম্মেলনে বলেন,বিএনপি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,তাঁরা চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক।প্রতিপক্ষ  রাজনৈতিক দলের নেতা যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট। তারা নির্বাচনে হেরে যাবে বিধায় তাঁরাই বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত।বিএনপি কোনো ষড়যন্ত্র করেনা,ভবিষ্যতেও করবেনা।বিএনপির নীতি নির্ধারকরা এসব পছন্দ করেনা। জামায়াতের কর্মী সমর্থকরা আইনকে উপেক্ষা করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।তারা সাঁথিয়ার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে আমাদের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে ও বাড়ি ঘর ভাঙচুর করছে। তাদের পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করা প্রশ্নই আসেনা।সর্বস্তরের জনগণের কাছে আমার আকুল আবেদন,আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।আল্লাহ আমাকে জয়ী করলে সাঁথিয়ার মাটি থেকে সকল প্রকার,সন্ত্রাস,চাঁদাবাজ,খালবিল দখলকারী, সন্ত্রাসী  কার্যক্রম উচ্ছেদ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল বারী সান্টু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মীর নজমুল বারী নাহিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল,কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ,পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানাসহ আরো অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে