আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক শেখ আসাদুজ্জামান মুকুলের মামা বিজিবি এর সাবেক হাবিলদার শেখ এরশাদুল হক এর জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। দরগাহপুর কেন্দ্রীয় জামর মসজাদ চত্বরে অনুণ্ঠিত জানাজায় ইমামতি করেন তার পুত্র হাফেজ শেখ মারসাদ আলী শুভ। বক্তব্য রাখেন, দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা শেখ অহেদুল হক। জানাজায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গনিতের প্রফেসর ড. মোসতাক আহম্মেদ, এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।