দৌলতপুরে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনিন্দ গুহ সভাপতিত্বে তার সভাকক্ষে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭৫ - কুষ্টিয়া ১দৌলতপুরে এবার অংশ নিচ্ছেন বিএনপিবিএনপি মনোনীত ধানের শীষের পদ প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামাশাতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী মোঃ শাহরিয়ার জামিল (জুয়েল), স্বতন্ত্র মোটরসাইকেল এর প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা, গণঅধিকারের ট্রাক মার্কার প্রার্থী মোঃ শাহাবুল ইসলাম, ইসলামিক ঐক্য ফ্রন্টের মোমবাতির প্রার্থী মোহাঃবদরুজ্জামান, সমাজতান্ত্রিক দল (জেএসডির) তারকা মার্কার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন।বিএনপি, জামায়াত,জাপা, স্বতন্ত্র সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দৌলতপুরের ১৪ টি ইউনিয়নের ১৩৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭ টি কেন্দ্র সখী পূর্ণ এ সব ভোট কেন্দ্র গুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। দৌলতপুর এর মোট ভোটার সংখ্যা চার লক্ষ চার হাজার পাঁচশত চারজন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৪৯২ জন, মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ১ হাজার১১ জন,নতুন ও তরুণ ভোটার রয়েছে প্রায় ৬১ হাজার।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকেও দৌলতপুর সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে করা হয়েছে।সেনাবাহিনীর টহল ও জোরদার করা হয়েছ এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে সম্পূর্ণ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানান। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বুধবার দুপুরে দৌলতপুর বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।