কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন শাখা। বুধবার রাতে পেরিয়া ইউনিয়নের মগুয়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি আহমদ উল্যাহ নোমান আনোয়ারী। জামায়াত সভাপতি মাওলানা নোমান বলেন, আমাদের ইউনিয়ন জামায়াত যুব বিভাগ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম স্বৈরাচার পতনের পর স্থানীয় জাকের হোসেন মেম্বারের নিকট থেকে দখলমুক্ত করে মৎস্য প্রজেক্ট এর মালিক আল বাশারাত ফাউন্ডেশন থেকে বৈধ ভাবে চুক্তি করে মাছ চাষ করে আসছে। জামায়াত নেতা মামুনকে অপবাদ দিয়ে সরিয়ে দিতে জাকের মেম্বার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পরিকল্পিত ভাবে মৎস্য প্রজেক্টের উম্মুক্ত স্থানে জর্দ্দার কৌটা ও কসটেপ রেখে অস্ত্র তৈরির সরঞ্জাম বলে অপপ্রচার চালায়। এতে স্থানীয় জামায়াত প্রশ্নবিদ্ধ হয়। জদ্দার কৌটা ও কসটেপ বিএনপি নেতাকর্মীরা রেখে এসে এ নাটক সাজিয়েছে। যা সিসি টিভি ফুটেজে প্রমাণিত। এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়নের মগুয়া ওয়ার্ড সভাপতি অহিদুর রহমান, সহ সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা মহিবুর রহমান, ইউনিয়ন অর্থ সম্পাদক মোবারক হোসেন, মগুয়া ওয়ার্ড সহ সভাপতি মহিন উদ্দিন, সহ সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, জামায়াত নেতা হাফেজ নাঈম, ইমাম হোসেন, মানিক, রফিকুল ইসলাম রাফি, মোহাম্মদ সাহেদ প্রমুখ।