গাজীপুর-১ সংসদীয় আসন

পিতার ঐতিহ্য কাজে লাগাতে চান ইরাদ আহমেদ সিদ্দিকী

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২২ পিএম
পিতার ঐতিহ্য কাজে লাগাতে চান ইরাদ আহমেদ সিদ্দিকী
পিতার ঐতিহ্য কাজে লাগাতে চান চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি গাজীপুর ১ সংসদীয় আসনে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী পিতার ঐতিহ্য ও নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচিত হতে চান। বিএনপি'র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য, সাবেক মন্ত্রী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার বাড়ির কর্ণধার চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী পিতার ঐতিহ্য ও নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে আশাবাদী। চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বলেন, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের সাথে কথা বলেছি,আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেছি। একদিকে পিতার ঐতিহ্য ও আমার জনপ্রিয়তা মিলে ভালো অবস্থান সৃষ্টি হয়েছে। আগামীকাল ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। এ বিষয়ে আলাপকালে বোয়ালী এলাকার ফরহাদ হোসেন জানান,চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী জমিদার পরিবারের সন্তান,তিনি ভালো মানুষ সবাই মিলে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা উচিত। ফুলবাড়িয়া এলাকার জবেদা খাতুন বলেন বলিয়াদী জমিদারদের জমিতে আমরা বসবাস করি তাই জমিদার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী সাহেবকে ভোট দিব ইনশাআল্লাহ।
আপনার জেলার সংবাদ পড়তে