কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৭ এএম
কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।   সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ স্তরের কড়া নিরাপত্তা বেষ্টনীতে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্য এবং র‌্যাব সদস্যরা। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ২৭ হাজার। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ লক্ষ ৯৪ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১৩ লক্ষ ৩২ হাজার ৭৮৭ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ২৮ জন। 

কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী ৪৮ জন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ৭ জন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিককী) আসনে ৮ জন ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে