পটুয়াখালী-৪ আসন কলাপাড়ায় প্রশাসনের কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রগুলোতে নতুন ভোটারদের পাশাপাশি নারী ও পুরুষদের উপস্থিতি ছিল ব্যাপক। দীর্ঘ বছর পর এভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা । কলাপাড়ার নতুন ভোটার তাহমিনা ও অর্পা। দুই বান্ধবী একসাথ ভোট দিতে এসেছে। এবারই তাদের প্রথম ভোট। তাই বুঝে শুনে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়েছেন বলেন। একই সাথে আগামীতে একটি সুন্দর সরকার আসবে বলে আশা করেন। দীর্ঘ বছর পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সত্তোরোর্ধ রিয়াজ মৃধা। সে বলেন, গত ১২ টি নির্বাচনে ভোট দিয়েছেন। এবার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। কলাপাড়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন পটুয়াখালী ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ভোট দিয়ে তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। ভোটের পরিবেশে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। কলাপাড়ার সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, দুপুর ১২ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ৩০-৩৫ ভাগ ভোট কাষ্ট হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী) এই আসনে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ৬০৬ জন। এ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ১১ দলীয় জোটের ঘড়ি প্রতিকের প্রার্থী ডা. জহির উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।