আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৬ আসন বিরানপুর, হাকিমপুর, নবাবঁগঞ্জ, ঘোড়াঘাট এ আসনে সকাল ৮-টা থেকে ৩৬-টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটাদের উপস্থিতি চোখে পরার মত। আজ ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৬ আসন বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ঘোড়াঘাট আসনে মোট ভোটার সংখ্যা ৫-লাখ ৫৭-হাজার ৬শ ৯৩জন। তার মধ্যে হিজড়া ভোটার ১৩-জন। ঘোড়াঘাট উপজেলায় মোট ৩৬-টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি চোখে পরার মত। তারা উৎসব মুখোর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তবে পছন্দের প্রার্থীর সাথে সাথে তারা হ্যাঁ-না প্রতিকেও ভোট দিচ্ছেন। সকাল থেকে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী দেখা গেছে। ঘোড়াঘাট উপজেলায় ৩৬-টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি ভোট কেন্দ্রো ঝুঁকীপূর্ন হওয়ায় ঐ কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ, আনছার, বিজিপি ও সেনাবাহিনির নজরদ্বারী জোরদার রয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রতিকে ভোট দিয়ে স্বস্থির নিশ্বাস ফেলেছেন। ঘোড়াঘাট পৌরসভার আরসি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভিডিও ফুটেজ নেয়া হয়েছে এ আসনে মোট প্রার্থী ৬-জন। বিএনপির প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন। তার (মার্কা ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়াবুল ইসলাম (দাড়িপাল্লা), জাতীয় পার্টির মো. রেজাউল হক। (মার্কা-লাঙল), বাংলাদেশের ইসলামী আন্দোলন মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের মো. আব্দুল হাকিম (মই) এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া প্রতীক) এবং প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।