ঝিনাইদহ ৬ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১৫ পিএম
ঝিনাইদহ ৬ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

ঝিনাইদহের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্র গুলোতে খুলে দেওয়া হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়ান। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটকে কেন্ন্দ্র করে ঝিনাইদহ ৬ উপজেলা জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্র পরিদর্শন করছেন, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শোয়াইব নগর আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন এবং জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালেব মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ ভোটকেন্দ্রে ভোট পপ্রান করেন।  এ সময় এ সময় প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করে  ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।জেলাবাসীর প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে।

আপনার জেলার সংবাদ পড়তে