ঝিনাইদহে এক কেন্দ্রে ২ ঘন্টায় পড়ল ১৪০০ ভোট

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১৬ পিএম
ঝিনাইদহে এক কেন্দ্রে ২ ঘন্টায় পড়ল ১৪০০ ভোট

ঝিনাইদহে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবারসকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র গুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি।  শহরের ৩১নং পবহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাফরান কবির জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬১০ জন এবং নারী ভোটার ৩ হাজার ১৭০ জন। ভোট শুরুর ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যেই প্রায় ১ হাজার ৪০০ ভোট পড়েছে। কেন্দ্রের বাইরে তখনও শত শত ভোটারকে লাইনে অপেক্ষা করতে দেখা যায়।এছাড়া শহরের সিটি কলেজ, কেশব চন্দ্র মহাবিদ্যালয়, আব্দুর রকিব মাধ্যমিক বিদ্যালয় ও উজির আলী ভোট কেন্দ্রে ও ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ভোট কক্ষের বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের দেখা গেছে। তবে অন্যান্য প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না।সকাল সাড়ে ৭ টায় কেশব চন্দ্র মহাবিদ্যালয়কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। তারা ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকাল থেকেই জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী,পুলিশ,র‌্যাব,বিজিবিওগোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতিতে কেন্দ্র গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে ঝিনাইদহে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে