সারা দেশে ২৯৯ আসনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটকে শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।
পুলিশ সদর দফতরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের ভোটের চিত্র পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।