বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনী কার্যালয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বললেন, এখন পর্যন্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ শেষেও ফল প্রকাশ পর্যন্ত তাদের এই ভূমিকার প্রত্যাশা করছি।
ডা. শফিকুর রহমান বলেন, “যে চেতনার প্রতি সম্মান রেখে দেশে জুলাই নেমে এসেছিল। সেই চেতনার বিজয় হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদবিরোধী সব আত্মদানের সম্মিলিত ফসল আজকের নির্বাচন।”
তবে তিনি বলেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকারা আমার সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটিয়েছে। এছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। এক জায়গায় আমাদের প্রার্থীর ওপরও চড়াও হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভোট সুষ্ঠু হয়েছে বলে আমরা মানতে পারবো না।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।