ভোলা -২ দৌলতখান উপজেলায় সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও নজরদারিতে ব্যাপক উৎসা উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর নির্বাচন চলছে। ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে নারী-পুরুষ ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপজেলার নয়টি ইউনিয়নের কোথাও কোন গোলযোগ, অপ্রীতিকর ঘটনা বা আইন-শৃঙ্খলা অবনতির খবর পাওয়া যায়নি। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় দৌলতখান রাম রতন সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, চর খলিফা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর দিদারুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকির বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জয়নগর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র, আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়, হাজীপুর ভোট কেন্দ্র ঘুরে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দুপুর ২ টা নাগাদ কেন্দ্রগুলোতে মোট ভোটারের ৫০ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা আমার দেশকে জানিয়েছেন। এবারের ভোটারের মধ্যে তারুণ্যের নতুন ভোটারের উপস্থিতি ছিল খুবই বেশি। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে ধানের শীশের বিএনপি দলীয় প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিম আমার দেশকে জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপক্ষ ও সুষ্ঠু হচ্ছে। উপজেলা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মাওলানা ফজলুল করিম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। তিনি তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। তিনি বলেন, আপনারা কেন্দ্রে অবস্থান করবেন এবং ভোটের রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবেন।