দিনাজপুরের হিলিতে (হাকিমপুরে) ২৮ টি কেন্দ্রে সুষ্টভাবে ভোট গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময় শেষে চলছে গণনার কাজ। সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। এখন ফলাফলের জন্য কেন্দ্রের বাহিরে অধির আগ্রহে অপেক্ষ করতে দেখা গেছে ভোটারদের। কে বিজয়ী হবে সেটা জানার জন্য উচ্ছাস চোখেমুখে। ৭৩.৯০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন অফিস প্রাথমিক ভাবে নিশ্চিত করেছে। বিকেলের থেকে সকালে ভোটারের উপস্থিতি বেশী লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ভোটরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে পছন্দ্রের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশী ভোটারগণ। সেই সাথে সুষ্ঠভাবে ভোট গ্রহণ শেষ হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন নেতা কর্মীরা। সকাল ৮ টা থেকে ১২ পর্যন্ত ভোটেরর দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা আগেই কেন্দ্র ফাঁকা হয়ে যায় বলে কেন্দ্র দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসাররা জানিয়েছেন। হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাহিরে অপেক্ষরত আজিজুল ইসলাম বলেন, ভোটের আগের দিন পর্যন্ত সুষ্টভাবে ভোট দিতে পারব কি-না সেই সঙ্কায় ছিলাম। কিন্তু সকালে ভোট দিয়ে সেই সঙ্কা কেটে গেছে। এখন অপেক্ষায় আছি ফলাফল জানার জন্য। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৩শ’ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৭৮০ জন, নারী ভোটার ৪২ হাজার ৫১৬ জন এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ৪ জন।