আশাশুনিতে মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৫ পিএম
আশাশুনিতে মিজানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মিজানুর রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকালে কামালকাটি বাজারে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শোভনালী ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মিজানুর রহমান, হাফিজুর রহমান ও আলাউল ইসলাম।  মিজানুর রহমান বলেন, আমি ৬নং ওয়ার্ডে ভোট দিয়ে অফিসে আসি সকাল ১০.৩০ টার দিকে। ১০ টার দিকে ২নং ওয়ার্ডে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। যেখানে আমি ছিলামনা। অথচ আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হয়। আমরা অপবাদের তীব্র নিন্দা জানাই। হাফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ৬ নং ওয়ার্ডের মহিলারা ২ নং ওয়ার্ডে গিয়ে ভোটারদেরকে টাকা দিচ্ছিল। তখন প্রতিবাদ করা হয়, হিজাব বা বোরকা টানাটানির কোন ঘটনা ঘটেনি। তদন্ত করলে সত্য প্রমানিত হবে। আলাউল ইসলাম বলেন, ২নং ওয়ার্ডে মহিলারা ভোটারদের হাতে বাদাম, লজেন্স, টাকা ইত্যাদি দিচ্ছিল। উচ্ছুক জনতা তাদের পরিচয় জানতে চায়। পরিচয় সত্যতা বুঝতে মুখ খুলতে বলে। টেনে হিজাব বা বোরকা খোলা হয়নি বা হেনস্থা করার কোন ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিটিয়ে দেয়া হয়। তারা অভিযোগ করেন, এঘটনার আগেও বিএনপি কর্মীরা তাদেরকে বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে বলেন বলে বক্তারা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে