৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা শেষ খবর খাওয়া পর্যন্ত দৌলতপুরের ১৩৫ টি কেন্দ্রের মধ্যে ৮৬ টি কেন্দ্রে ধানের শীষের প্রাপ্ত ভোট এক লক্ষ সতের হাজার ৯১০ ভোট, জামাত মনোনীত দাঁড়িপাল্লার পদপ্রার্থী উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিনের প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৫৪২ ভোট। এদিকে সতন্ত্র সহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দৌলতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।