কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৬ পিএম
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী
ছবি, সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

গণনা শেষে জানা যায়, ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

আপনার জেলার সংবাদ পড়তে